ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

স্বায়ত্তশাসনের দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৬:৪৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৬:৪৯:৫৫ অপরাহ্ন
স্বায়ত্তশাসনের দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পরমাণু বিজ্ঞানী সংঘের সভাপতি ড. এএমএস সাইফুল্লাহ। তিনি বলেন, “পরমাণু শক্তি কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইইএএ) এর রীতিনীতি অনুসরণ করে পরিচালিত হয়। অথচ এখন এই প্রতিষ্ঠানের ওপর মন্ত্রণালয়ের অযৌক্তিক হস্তক্ষেপ বাড়ছে।”

তিনি আরও জানান, কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের আইবাস প্লাস প্লাস বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করা হয়েছে উপযোগিতা যাচাই না করেই। ফলে দুই মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে এবং অনেকের পদ অবনমিত হয়েছে, যা অমানবিক ও অযৌক্তিক।

রূপপুর প্রকল্প নিয়ে উদ্বেগ জানিয়ে ড. সাইফুল্লাহ বলেন, “চুক্তি ও আইনে পরমাণু শক্তি কমিশন রূপপুর প্রকল্পের মালিকপক্ষ হলেও আমলারা কমিশনকে বাইরে রেখে বিদ্যুৎ বিক্রির চেষ্টা চালাচ্ছেন। এটি স্পষ্টভাবে কমিশনের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ।”

সংবাদ সম্মেলনে বক্তারা দ্রুত বেতন-ভাতা পরিশোধ, স্বায়ত্তশাসন ফিরিয়ে আনা এবং সব প্রকার প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে