ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৭:২০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৭:২০:১৪ অপরাহ্ন
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ
ঢাকা সিটি কলেজে হঠাৎ হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে দেশবাসী, পুলিশ ও প্রশাসনের কাছে বিচার চেয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন। ঘটনার পর পরই কলেজটি দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যক্ষ বলেন,"আজ সকাল ১১টার দিকে কিছু ছাত্র নামধারী সন্ত্রাসী অতর্কিতভাবে আমাদের কলেজে হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"

তিনি জানান, এর আগেও গত রমজান মাসের আগে কলেজের স্থাপনার ওপর হামলা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউশি এবং ঢাকা জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যারা আজকের হামলায় জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিন।"

অধ্যক্ষ আরও বলেন, "ঢাকা সিটি কলেজ জাতীয় সম্পদ। আমরা শিক্ষার্থীদের সবসময় বলি, তোমরা ছাত্র, সবাই ভাই-ভাই। মনোমালিন্য হতে পারে, তবে সেই কারণে প্রতিষ্ঠানের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়।"

ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত এড়াতে কলেজ কর্তৃপক্ষ আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ এপ্রিল) সিটি কলেজের সব ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

শেষে অধ্যক্ষ বলেন, "আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং আশা করছি, শিক্ষার্থীরা আগামীতেও দায়িত্বশীল আচরণ করবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন