ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি খুলনায় পরকীয়ার জেরে একই পরিবারের ৪ জনকে গুলি: পুলিশ রাজধানীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয় টয়লেটে মিলল ৪২ বোতল বিদেশি মদ, এসআইয়ের হাতে যেতেই উধাও ১৭ জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রী ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী নিহত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার থেমে থেমে যানজট সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: সংশ্লিষ্ট দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, ঈদ জামাত সকাল ১০টায় কমল রুপার দামও রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির আভাস আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবি: পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী আজ ৩ দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর অভিযানের সময় ইউএনওকে যাত্রী ভেবে ‘বাড়তি’ ভাড়া দাবি সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের মামুন মারা গেছেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদের দায়িত্বে দুই মন্ত্রী

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ১২:০৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ১২:০৩:২১ অপরাহ্ন
শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের
শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে আলোচনার পরও দাবি আদায়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা।


বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান শিক্ষা উপদেষ্টা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। তবে উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান শিক্ষার্থীরা।

পরে শিক্ষা উপদেষ্টা জানান, এ বিষয়ে ইউজিসি তিন সদস্যের কমিটি করেছে। সেই কমিটি যে সুপারিশ করবে, আইনের মধ্যে থেকে সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। তাই সেই সময়টুকু পর্যন্ত ধৈয্য ধরে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে আন্দোলনরতদের। শিক্ষা উপদেষ্টা চলে যাওয়ার পর ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে আজ তৃতীয় দিনের মতো অনশনে আছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, উপাচার্য তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় যারা প্রকৃত দোষী, তাদের শাস্তি না দিয়ে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি