ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

হজ সামনে রেখে সৌদি আরবে কঠোর সতর্কতা জারি

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ১২:৪১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ১২:৪১:৪৮ অপরাহ্ন
হজ সামনে রেখে সৌদি আরবে কঠোর সতর্কতা জারি
সৌদি আরবে হজ মৌসুমকে সামনে রেখে প্রবাসী ও ভিসাধারী দর্শনার্থীদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভিসার মেয়াদ শেষ হলেও যারা সৌদি আরবে অবস্থান করছেন, তাদের জন্য অপেক্ষা করছে জেল, জরিমানা ও দেশে ফেরত পাঠানোর মতো শাস্তি।


সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হলে যদি কোনো প্রবাসী সৌদিতে থেকে যান, তবে তাকে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে।

 
এছাড়া, দেশটির মন্ত্রণালয় সুস্পষ্ট করে জানিয়েছে, যারা ভিজিট ভিসায় সৌদি আরবে অবস্থান করছেন, তারা হজ পালন করতে পারবেন না। শুধু নির্ধারিত হজ ভিসাধারীরাই হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন।
 প্রতিবছর লাখ লাখ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে যান। এই বিশাল আয়োজনে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে সৌদি সরকার।

 
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—তারা যেন ভিসার শর্ত মেনে চলে এবং নির্ধারিত সময়ে দেশে ফেরত আসেন। অন্যথায় তাদেরকে আইনি ঝুঁকিতে পড়তে হতে পারে।
 উল্লেখ্য, এ বছরের হজ যাত্রা শুরু হবে ২৯ এপ্রিল থেকে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল