ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

কাশ্মীর হামলা: মোদিকে ফোন দিয়ে কী বললেন পুতিন?

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০২:৫১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০২:৫১:৪৪ অপরাহ্ন
কাশ্মীর হামলা: মোদিকে ফোন দিয়ে কী বললেন পুতিন?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৬ জন নিহত হন।
 


এ ঘটনার পর রুশ প্রেসিডেন্ট পুতিন ফোন করেন নরেন্দ্র মোদিকে। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এই নৃশংস অপরাধের কোনো যুক্তি নেই। আমরা আশা করি, যারা এই অপরাধ করেছে, তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি করা হবে।রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে পুতিন আরও বলেন, ‘সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি পুনব্যক্ত করছি। নিহতদের আত্মীয় ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।


 
মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ট্রাম্পের ফোনকলের কথা উল্লেখ করেছেন।
 এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন। তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। 
 

 
এছাড়া সৌদি আরব, ইসরাইল, ইতালি, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে।
 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার