ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

কাশ্মিরে পর্যটকদের ওপর হামলা: বাংলাদেশের তীব্র নিন্দা ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৫:৫৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৫:৫৬:৩২ অপরাহ্ন
কাশ্মিরে পর্যটকদের ওপর হামলা: বাংলাদেশের তীব্র নিন্দা ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত
ভারতশাসিত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সংঘটিত নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। হামলায় প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

বুধবার (২৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন, “কাশ্মিরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।”

এদিকে, একই দিনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে এই হামলার কড়া নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ বরাবরের মতোই সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।”

পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। পাশাপাশি, হামলার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশ যেকোনো ধরনের সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখবে।”

উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মিরের পেহেলগাম অঞ্চলে পর্যটকদের লক্ষ্য করে চালানো ওই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই পর্যটক। এই বর্বর হামলায় অনেকেই তাদের প্রিয়জন হারিয়েছেন, এবং অনেকে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে