ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ফের রিমান্ডে মেয়র আতিক, শাজাহান খান, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৬:১৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৬:১৯:১৯ অপরাহ্ন
ফের রিমান্ডে মেয়র আতিক, শাজাহান খান, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত
রাজধানীর ভাটারা ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে বাড্ডা থানার এক মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২ দিনের রিমান্ডে এবং যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ১ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

একই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবি ইউনিটের সাবেক নেতা তানভীর হাসান সৈকতকেও ২ দিনের রিমান্ডে দেওয়া হয়।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মাহবুবুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন আদালতে পেশ করা হয় আরও ১০ জন রাজনৈতিক ব্যক্তিত্বকে, যাদের বিভিন্ন থানার মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন—হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, ব্যারিস্টার তুরিন আফরোজ, সাবেক ওসি আবুল হাসান এবং সাবেক এএসপি তানজিল আহম্মেদ।

শুনানিকালে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী। রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে আসামিপক্ষের আইনজীবীরা। তারা দাবি করেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যার ঘটনায় এসব রাজনীতিকরা জড়িত নন এবং রাজনৈতিক উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে একাধিক উচ্চ পর্যায়ের নেতাকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিরোধীপক্ষ এই ঘটনায় বিচার বিভাগীয় হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা