ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

ডিসেম্বর পর্যন্ত দেরি কেন, তার আগেই নির্বাচন সম্ভব: ববি হাজ্জাজ

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪০:২৯ অপরাহ্ন
ডিসেম্বর পর্যন্ত দেরি কেন, তার আগেই নির্বাচন সম্ভব: ববি হাজ্জাজ
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিঁয়াজো কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ববি হাজ্জাজ জানান, “এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কীভাবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা যায়—তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা। আমাদের বিশ্বাস, জনগণের দাবি আদায়ের পথ রাজনৈতিক ঐক্যের মাধ্যমেই প্রশস্ত হতে পারে।”

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক ইতিমধ্যে হয়েছে। এনডিএমও তাদের মতামত দিয়েছে। “আমরা কমিশনকে স্পষ্ট জানিয়েছি, কোন কোন প্রস্তাবনার সঙ্গে একমত এবং কোন সংস্কারগুলো জরুরি। একইভাবে অন্য দলগুলোও তাদের মতামত জানিয়েছে।”

ববি হাজ্জাজ আরও বলেন, “কমিশনের উচিত এখন সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি সম্মিলিত সংস্কার তালিকা তৈরি করা। এই কাজটি দীর্ঘসূত্রতায় না গিয়ে ৩১ দিনের মধ্যেই সম্পন্ন করা সম্ভব।”

এই তালিকা চূড়ান্ত হলে নির্বাচন পিছিয়ে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার যৌক্তিকতা থাকবে না বলে মত দেন এনডিএম চেয়ারম্যান। “আমরা মনে করি, সেপ্টেম্বর বা অক্টোবরে নির্বাচন দেওয়া সম্ভব। তাতে জনগণের ভোটাধিকার ত্বরিতভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে,”—বলেন তিনি।

সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের যে প্রস্তাব দিয়েছে, সেটিতে অনেক দল একমত হলেও, এনডিএম চাইছে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক।

তিনি বলেন, “যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত আমরা জানতে পারব জনগণ কোন সংস্কার চায় এবং কোন পথ তাদের কাছে গ্রহণযোগ্য।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা