ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

টাইগার শ্রফকে হুমকিদাতা গ্রেফতার

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৩:৪২ অপরাহ্ন
টাইগার শ্রফকে হুমকিদাতা গ্রেফতার
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। মঙ্গলবার মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণের মাধ্যমে তদন্ত শুরু করে পুলিশ এবং পরে পাঞ্জাবের কপুরথলা থেকে ৩৫ বছর বয়সী মণিষ কুমার সুজিন্দার সিং নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণিষ দাবি করেন, তাকে টাইগার শ্রফকে হত্যার জন্য একটি বেসরকারি সিকিউরিটি এজেন্সির মালিক ভাড়া করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, তাকে একটি রিভলভার এবং নগদ ২ লাখ ৮৬ হাজার টাকা দেওয়া হয়েছিল এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য।

তবে পরে তদন্তে জানা যায়, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। লোকমত টাইমস-এর বরাতে বলিউড হাঙ্গামা জানিয়েছে, মণিষ নিজের অফিসে অনিয়মিত উপস্থিতির কারণে বেতনের কাটছাঁটে ক্ষুব্ধ ছিলেন। প্রতিশোধের উদ্দেশ্যে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফাঁসানোর জন্য তিনি এই ভুয়া গল্প তৈরি করেন এবং টাইগার শ্রফের মতো তারকাকে যুক্ত করে বড় ধরনের আলোড়ন তুলতে চেয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময় ও সম্পদ অপচয়ের দায়ে মণিষ কুমার সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৫৩(২), ২১২ এবং ২১৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে টাইগার শ্রফ তার আসন্ন সিনেমা ‘বাঘি ৪’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি মাসের শুরুতে নিজের ৩৫তম জন্মদিনে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন তিনি। পোস্টারে দেখা গেছে, আগের চেয়েও আরও রুক্ষ এবং শক্তিশালী লুকে ফিরছেন ‘রনি’ চরিত্রে টাইগার।

এ ঘটনার পর টাইগার বা তার টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা