ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

৩ দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৮:০২ অপরাহ্ন
৩ দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
এই ঈদে বড় চমক নিয়ে আসছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। দেশের পাশাপাশি কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০টি থিয়েটারে ২৫ এপ্রিল থেকে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ঈদের বাংলা সিনেমাগুলোর মধ্যে আন্তর্জাতিক বাজারে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় মুক্তি পাওয়া সিনেমা।

পরিবেশনার দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো। সংস্থাটির প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব জানিয়েছেন, "এই সময়ে ওয়ার্ল্ড মার্কেটে বলিউড ও হলিউড সিনেমার প্রেশার থাকে। তবে ভাল রেসপন্স পেলে ‘জংলি’ দ্বিতীয় সপ্তাহে আরও স্ক্রিন ধরে রাখতে পারবে এবং মার্কিন চেইন সিনেমার্ক-এ নতুন কিছু হলে জায়গা পেতে পারে।"

প্রথম সপ্তাহে ‘জংলি’ যেসব শহরে মুক্তি পাবে তার মধ্যে কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার ও উইন্ডসর উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি ও ক্যানসাস সিটিতেও দেখা যাবে সিনেমাটি। যুক্তরাজ্যে সিনেমাটি দেখা যাবে লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন ও ফেলথাম শহরের দর্শকদের জন্য।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। শিশু চরিত্র পাখি হিসেবে আছেন নৈঋতা। আরও রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বুবলী এবং এক সময়ের শিশু শিল্পী, এখনকার নায়িকা দিঘী।

‘জংলি’তে ব্যবহৃত গানগুলো ইতোমধ্যেই শ্রোতাদের হৃদয় জয় করেছে। প্রিন্স মাহমুদের সংগীত পরিচালনায় "বাবা তোমায় ছাড়া" এবং "বন্ধুগো" গান দুটি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন ‘শান’খ্যাত এম রাহিম। প্রযোজনা করেছে টাইগার মিডিয়া ও এমআইবি স্টুডিওস। ঈদের আমেজে নতুন গল্প ও আন্তর্জাতিক মুক্তির সুবাদে 'জংলি' দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাজারের সব সয়াবিন তেল বিশুদ্ধ, কোনো ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী

বাজারের সব সয়াবিন তেল বিশুদ্ধ, কোনো ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী