ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রে বসার পর এল নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

ইসলামাবাদ হাইকমিশনের সব কর্মী প্রত্যাহারসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ সিদ্ধান্ত মোদির

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০২:৪৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০২:৪৫:১৪ অপরাহ্ন
ইসলামাবাদ হাইকমিশনের সব কর্মী প্রত্যাহারসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ সিদ্ধান্ত মোদির
ভারতের কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার পরপরই দেশে ফিরে আসেন এবং বুধবার (২৩ এপ্রিল) মন্ত্রিসভার জরুরি বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া সিদ্ধান্ত নেন। খবর এনডিটিভির।

বৈঠকে মোদি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, তা ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতিতে তীব্র প্রতিকূলতার ইঙ্গিত দিচ্ছে। সিদ্ধান্তগুলো হলো: ইন্দুস পানি চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসা না দেয়া, পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দেয়া, পাকিস্তানে ভারতীয় হাইকমিশন থেকে সব কর্মী প্রত্যাহার এবং পাকিস্তানি নাগরিকদের বর্তমান ভিসা বাতিল করার পাশাপাশি তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা পরিচয় নিশ্চিত হয়ে হত্যাকাণ্ড চালিয়েছে। কাশ্মিরভিত্তিক সশস্ত্র গোষ্ঠী 'দ্য রেসিসটেন্স ফোর্স' (টিআরএফ) এ হামলার দায় স্বীকার করেছে।

তবে কাশ্মিরে হামলা নিয়ে এখনো পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। এমনকি আহতদের সংখ্যাও প্রকাশ করা হয়নি।

কমেন্ট বক্স
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই