ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

স্থগিত হলো সাফ চ্যাম্পিয়নশিপ, অনুষ্ঠিত হবে আগামী বছর

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০২:৫৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০২:৫৬:০২ অপরাহ্ন
স্থগিত হলো সাফ চ্যাম্পিয়নশিপ, অনুষ্ঠিত হবে আগামী বছর
আরও একবার স্থগিত হলো সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) জানিয়েছে, ২০২৬ সালে আয়োজিত হবে টুর্নামেন্টটি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।

চলতি বছর জুনের শেষ দিকে শুরু হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু আসর শুরুর মাত্র দুই মাস বাকি থাকলেও ভেন্যু ও সূচি চূড়ান্ত করা হয়নি। ফলে ক্রমেই শঙ্কা বাড়ছিল, যার পরিণতিতে আসরটি ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেয় সাফ।

সংগঠনটি জানায়, আগামী বছর পর্যন্ত আসর স্থগিত করা হলেও ২০২৬ সালের সুনির্দিষ্ট তারিখ ও ভেন্যু পরে জানানো হবে। যেহেতু ওই বছর বিশ্বকাপ রয়েছে, তাই আসরটি বিশেষ গুরুত্ব দিয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ পর্যন্ত সাফের ১৪টি আসর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ভারত সর্বোচ্চ ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে। মালদ্বীপ ২ বার এবং বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একবার করে শিরোপা জিতেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী