ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক, বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৪:৪৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৪:৪৮:১৩ অপরাহ্ন
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক, বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার চারদিনের কাতার সফরের শেষদিনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও ভবিষ্যৎমুখী করার বিষয়ে আলোচনায় অগ্রাধিকার দেওয়া হয়।

কাতারের প্রধানমন্ত্রী ড. ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং বাংলাদেশের পুনর্গঠন ও উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ-সম্পর্ক উন্নয়নে একজন সিনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে কূটনৈতিক, আর্থিক এবং বিনিয়োগ সহায়তা কামনা করেন। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর স্বপ্নপূরণে আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় অংশগ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে কাতার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের মানবিক ভূমিকাকে প্রশংসা করা হয় এবং আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়। তিনি রোহিঙ্গাদের জন্য কাতারের ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এছাড়া বৈঠকে গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফওজুল কবীর খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম