ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হামজাদের ম্যাচ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত বাফুফের

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৫:০২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৫:০২:৫৮ অপরাহ্ন
হামজাদের ম্যাচ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত বাফুফের
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ সিঙ্গাপুর। সেই ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার (২৪ এপ্রিল) বাফুফের কম্পিটিশন কমিটির সভা বসে। সভায় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (NSC) কর্মকর্তারাও।

কমিটির চেয়ারম্যান বাফুফে নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার গোলাম গাউস হলেও, সভা শেষে গণমাধ্যমে ব্রিফ করেন কমিটির সদস্য ও আরামবাগ ক্রীড়া চক্রের সভাপতি তাজওয়ার আউয়াল।

তিনি বলেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। স্টেডিয়ামে যেন দর্শকরা স্বাচ্ছন্দ্যে খেলা দেখতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি। জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহযোগিতা করছে।’

ক্রিকেটের মতো ফুটবল ম্যাচের টিকিটও এবার অনলাইনে বিক্রি করার চিন্তা করছে বাফুফে।
তাজওয়ার বলেন, ‘গ্যালারির জন্য ১৮ হাজার ৩০০টি টিকিট বিক্রি করব। অন্যান্য ক্যাটাগরি থাকবে, তাদের দাম ও সংখ্যা মার্কেটিং কমিটি ও ফেডারেশন ঠিক করবে।’

এএফসি নিয়ম অনুযায়ী এক মাস আগেই ম্যাচ ভেন্যুর নাম জানাতে হয়। বাফুফে ইতোমধ্যে জাতীয় স্টেডিয়ামের নাম পাঠিয়েছে।
সম্প্রতি এএফসি’র ম্যাচ কমিশনার পরিদর্শন করে ২২ মে’র মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন। বাফুফে আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ফুড জোন, স্বাস্থ্যসম্মত টয়লেটসহ দর্শকদের জন্য অন্যান্য সুযোগ-সুবিধার কথা আলোচনা হয়েছে।
তাজওয়ার বলেন, ‘আজকের অবস্থা পর্যন্ত সব ঠিক আছে। আমরা নিয়মিত সভা করব, সমর্থকদের জন্য ভালো পরিবেশ নিশ্চিত করতে যা প্রয়োজন সবই করব।’

এশিয়ান কাপ বাছাইয়ের আগে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। তবে ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামেই হবে।
এই ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি হবে কি না, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।

১০ জুনের ম্যাচকে ঘিরে মাঠে দর্শক ফেরাতে নতুন উদ্দীপনায় কাজ করছে বাফুফে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা