ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

অপহরণের ৭ দিন পর মুক্তি মিলল চবির ৫ শিক্ষার্থীর

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৫:০৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৫:০৭:১১ অপরাহ্ন
অপহরণের ৭ দিন পর মুক্তি মিলল চবির ৫ শিক্ষার্থীর
খাগড়াছড়ি থেকে অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে ৭ দিন পর মুক্তি দেয়া হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ এপ্রিল সকালে খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হন। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রগতিশীল মহল আন্দোলন গড়ে তোলে।
 


বিষয়টি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা পালন করে। তাদের উদ্যোগ এবং ব্যাপক জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা কয়েক দফায় পাঁচ শিক্ষার্থীকে ছেড়ে দেয়।
 

 
মুক্তিপ্রাপ্তরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রিশন চাকমা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা চারুকলা ইনস্টিটিউটে, দিব্যি চাকমা নাট্যকলা বিভাগে এবং লংঙি ম্রো প্রাণীবিদ্যা বিভাগে অধ্যয়নরত ছিলেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, এই অপহরণে পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ (প্রসীত বিকাশ খীসা গ্রুপ) জড়িত।


 
রিবেক চাকমা জানান, অপহৃতদের পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, শিক্ষার্থীরা বর্তমানে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন এবং তারা নিরাপদে রয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা