ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সায়রার সঙ্গে অন্তত ৩০ বছর থাকতে চেয়েছিলেন এ আর রহমান

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ১১:২০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ১১:২০:৩৪ পূর্বাহ্ন
সায়রার সঙ্গে অন্তত ৩০ বছর থাকতে চেয়েছিলেন এ আর রহমান
অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান ও সায়রা বানু টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানছেন। তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না- বিভিন্ন সূত্রে এমনটাই জানা গেছে।

অনেক কষ্ট স্বীকার করে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন রহমান-সায়রা দম্পতি- এ কথা জানিয়েছিলেন তাদের আইনজীবী। বিচ্ছেদের পরে মন খারাপ করা পোস্ট দিয়েছিলেন তিনি। অন্তত ৩০ বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হত, এমন দাবি করেছিলেন এ আর রহমান।




এ আর রহমানের সাজানো সংসারে ফাঁটল ধরার পর তাকে বিভিন্ন সময় সমালোচিত হতে হয়েছে। এমনকি এক সময় শোনা যায় নিজের দলের বেসিস্ট মোহিনীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন সুরকার। তবে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মোহিনী। এবার রহমান নিজেও বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন।



কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, ‘জেনে বুঝেই জনসম্মুখে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রত্যেকেই ছাঁকনির মধ্যে দিয়ে যেতে হয়। সে ঈশ্বর হন আর পৃথিবীর ধনীতম ব্যক্তি কারও ছাড় নেই। তাহলে আমি আর এমন কে?’


এ আর রহমানের সুনাম যত বেড়েছে ততই শান্ত হতে শিখেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, ঘৃণার বদলে বরাবরই শান্তিকে বেছে নিয়েছেন। তার ভাষ্য, ‘আমাকে নিয়ে কেউ নোংরা মন্তব্য করলে পাল্টা আমি বরং শ্রষ্টাকে বলি ক্ষমা করে দিও।’ তাকে নিয়ে ওঠা বিভিন্ন সমালোচনার উত্তর দিলেন। তবে তিনি সায়রার সঙ্গে বিচ্ছেদ আসল কারণ তিনি এখনো গোপন রেখেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা