ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

১০০ বিলিয়নের অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়ে সৌদি সফরে যাবেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৬:০১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৬:০১:০৯ অপরাহ্ন
১০০ বিলিয়নের অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়ে সৌদি সফরে যাবেন ট্রাম্প

আগামী মাসে সৌদি আরব সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার প্রস্তাব দেয়া হতে পারে এই আরব দেশকে। খবরটি বেশ কয়েকটি সূত্রের বরাতে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।এই অস্ত্র সরবরাহে যুক্ত থাকতে পারে, লকহিড মার্টিন, আরটিএক্স, বোয়িং, জেনারেল অ্যাটোমিক্সের মতো সামরিক ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। আসন্ন এই সফরে ট্রাম্পের সঙ্গে যোগ দিতে পারেন এসব কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।

 

এর আগে, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা হিসেবে বেশ কিছু সামরিক চুক্তির চেষ্টা চালায় বাইডেন প্রশাসন। যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এবার ট্রাম্প আরও বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বলেই খবর।বাইডেন প্রশাসন সেসময় চীনের কাছ থেকে অস্ত্র না কেনা ও বেইজিংয়ের বিনিয়োগ কমানোর প্রস্তাবে সৌদি আরবকে আরও উন্নত মার্কিন অস্ত্র দেয়ার কথা বলেছিল।

 

তবে হোয়াইট হাউজ বা সৌদি প্রশাসন কেউই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ।



যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বহু বছর ধরে অস্ত্র সরবরাহ করে আসলেও এতে ভাটা পড়ে ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর। এর জেরে ২০২১ সালে মার্কিন কংগ্রেস সৌদি আরবের কাছে সমরাস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা