ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ উপদেষ্টা আসিফের

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০১:২৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০১:২৩:২০ অপরাহ্ন
সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ উপদেষ্টা আসিফের
নিজের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, মোয়াজ্জেম হোসেনের বিষয়ে দুদককে অনুসন্ধানের অনুরোধ জানানো হয়েছে। গুঞ্জন, গুজব না কি সত্য— তা দুদকের অনুসন্ধানের মাধ্যমেই পরিষ্কার হবে। তিনি জানান, ইতোমধ্যে কিছু ভুল তথ্য ছড়ানো হয়েছে। পদত্যাগের ঘটনাকে অপসারণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কোনো অনুসন্ধানী তথ্য বা ব্যক্তিগত সাক্ষ্য ছাড়াই অনুমাননির্ভর মিডিয়া ট্রায়াল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ আরও লেখেন, কিছু সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করে জানা গেছে, তাদের ওপরও চাপ ছিল নির্দিষ্টভাবে কিছু নিউজ প্রকাশের। ফ্যাক্টের ভিত্তিতে প্রতিবেদন হলে সমস্যা ছিল না, কিন্তু তথ্য-উপাত্তহীন মনগড়া কথাবার্তা প্রতিষ্ঠার চেষ্টা দৃষ্টিকটু লেগেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দুদকের অনুসন্ধানের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটিত হবে— এটাই তার প্রত্যাশা।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয় সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম