ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

সিনেমার শুটিং সেটে তরুণ নৃত্যশিল্পীর মর্মান্তিক মৃত্যু, দুই দিন পর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৫:২৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৫:২৯:২৬ অপরাহ্ন
সিনেমার শুটিং সেটে তরুণ নৃত্যশিল্পীর মর্মান্তিক মৃত্যু, দুই দিন পর মরদেহ উদ্ধার
বলিউডের জনপ্রিয় অভিনেতা রীতেশ দেশমুখ। অভিনয়ের পাশাপাশি পরিচালনা করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি এই অভিনেতা ব্যস্ত তার পরিচালিত এবং অভিনীত সিনেমা ‘রাজা শিবাজি’র শুটিং নিয়ে। আর এবার এই সিনেমার সিনেমার শুটিং সেটে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা।  এই সিনেমার শুটিং চলাকালে মৃত্যু হয়েছে এক তরুণ নৃত্যশিল্পীর।



ফিল্মফেয়ারের প্রতিবেদন থেকে আনা যায়, কিংবদন্তি মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের জীবনী অবলম্বনে নির্মাণ করা হচ্ছে ‘রাজা শিবাজি’।  মহারাষ্ট্রের সাতারা জেলার সঙ্গম মাহুলিতে চলছে শুটিং।  জানা গেছে, ২৬ বছর বয়সী নৃত্যশিল্পী সৌরভ শর্মা ‘রাজা শিবাজি’ সিনেমার একটি গানের শুটিং শেষে কৃষ্ণা নদীতে হাত ধুতে যান। গানটির শুটিংয়ে রং ছিটানোর একটি দৃশ্য ছিল, ফলে সৌরভের হাতেও রং লেগেছিল। হাত ধোয়ার পর সৌরভ নদীতে সাঁতার কাটতে নামেন। কিন্তু সাঁতার কাটতে কাটতে তিনি নদীর গভীরে চলে যান এবং প্রবল স্রোতে ভেসে যান।



ঘটনার পরপরই পুলিশ এবং স্থানীয় উদ্ধারকারী দলকে খবর দেয়া হয়। উদ্ধার অভিযান শুরু হলেও, মঙ্গলবার (২২  এপ্রিল) সন্ধ্যায় তবে রাতের অন্ধকারের কারণে তা বন্ধ করতে হয়। পরদিন বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়, তবে দিনভর খোঁজ চালিয়েও সৌরভের কোনো সন্ধান পাওয়া যায়নি।





শেষ পর্যন্ত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নদী থেকে সৌরভ শর্মার মৃতদেহ উদ্ধার করা হয়। সাতারা পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করেছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে। এই ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে ‘রাজা শিবাজি’ ছবির পুরো ইউনিটে। অন্যদিকে এখনো বিষয়টি নিয়ে কিছু বলছেন না রীতেশ। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ

সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ