ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

সেনাদের ‘গতিবিধি’ সংক্রান্ত সংবাদ প্রচার বন্ধে দেশীয় মিডিয়াকে নির্দেশ ভারত সরকারের

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০১:৪৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০১:৪৭:৫৯ অপরাহ্ন
সেনাদের ‘গতিবিধি’ সংক্রান্ত সংবাদ প্রচার বন্ধে দেশীয় মিডিয়াকে নির্দেশ ভারত সরকারের
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশটির সকল সংবাদমাধ্যমকে সামরিক অভিযান ও নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত একটি পরামর্শ জারি করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

নির্দেশনায় স্থানীয় সংবাদ সংস্থাগুলোর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ভারত সরকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যেকোনো বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে ভিডিও বা দৃশ্যের লাইভ সম্প্রচার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কার্গিল যুদ্ধ, মুম্বাই হামলা এবং কান্দাহার সংকটের সময় গণমাধ্যমগুলোর কিছু প্রচার প্রশ্নবিদ্ধ হয়েছিল। সে অভিজ্ঞতার আলোকে এবারের কাশ্মির হামলা পরিস্থিতিতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে সরকার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম