ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: উপদেষ্টা জাহেদ বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প দেশে আরও কমলো স্বর্ণের দাম বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

ইসরায়েলি সেনাবাহিনীতে সৈন্য সংকট

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০১:৪৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০১:৪৯:১৭ অপরাহ্ন
ইসরায়েলি সেনাবাহিনীতে সৈন্য সংকট
গাজা, পশ্চিম তীর, জর্ডান ভ্যালি, লেবানন, সিরিয়া ও সিনাই অঞ্চলে চলমান যুদ্ধের কারণে ইসরায়েলি সেনাবাহিনীতে তীব্র সৈন্য সংকট দেখা দিয়েছে বলে সতর্ক করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নাফতালি বেনেট বলেন, "আমাদের কখনও এতোগুলো সীমান্ত সামলাতে হয়নি। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীতে ২০ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে। এই সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে।"

ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি-অর্থোডক্স হরেদি ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগে উৎসাহ দিতে হবে। বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে, যাতে অন্যান্য রিজার্ভ সৈন্যদের ওপর চাপ কমানো সম্ভব হয়।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে অতি-অর্থোডক্স পুরুষদের জন্য সেনাবাহিনীতে নিয়োগ বাধ্যতামূলক করে। এর আগে ধর্মীয় শিক্ষা গ্রহণরত ইহুদি ছাত্ররা সামরিক নিয়োগ থেকে অব্যাহতি পেত।

এই রায়ের পর ৩৩৮ জন হরেদি ইহুদিকে সেনাবাহিনীতে যুক্ত করা হলেও, এখনও অনেকে যোগদানে অনিচ্ছুক। ফলে সেনাবাহিনীতে ঘাটতি ক্রমশ বাড়ছে।

কমেন্ট বক্স