ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর সোনারগাঁয়ে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০ র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু

সন্ত্রাসীরা আবারও কাশ্মিরকে ধ্বংস করতে চায়: মোদি

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০২:৩৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০২:৩৭:৫৬ অপরাহ্ন
সন্ত্রাসীরা আবারও কাশ্মিরকে ধ্বংস করতে চায়: মোদি
কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পুরো ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংকটময় এই মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২৭ এপ্রিল) তার জনপ্রিয় ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১২১তম পর্বে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

মোদি বলেন, “কাশ্মিরে শান্তি ফিরে আসছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল। স্কুল-কলেজ এবং পর্যটনের সংখ্যা বাড়ছিল। কিন্তু শত্রুরা এটা সহ্য করতে পারেনি।” হামলাকারীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমি নিহতদের পরিবারগুলোকে আশ্বস্ত করছি, তারা ন্যায়বিচার পাবে। যারা হামলার নেপথ্যে রয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়া হবে।”

এছাড়া মোদি জানান, কাশ্মির ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ভারতের পাশে দাঁড়িয়েছেন। কেউ ফোন করে, কেউ চিঠি লিখে, আবার কেউ বার্তা পাঠিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের সমর্থন জানিয়েছেন।

পাকিস্তানের বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। মোদির বক্তব্যে ইঙ্গিত মিলেছে, আগামী দিনে আরও বড় ধরনের প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর