ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

পাক-ভারত উত্তেজনা কমাতে ইরানের প্রস্তাবকে স্বাগত জানালেন শেহবাজ

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০৩:২০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০৩:২০:৪০ অপরাহ্ন
পাক-ভারত উত্তেজনা কমাতে ইরানের প্রস্তাবকে স্বাগত জানালেন শেহবাজ
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে ইরানের সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রোববার (২৭ এপ্রিল) ডন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় টেলিফোনে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন। তেহরানভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের এই মধ্যস্থতার প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন শেহবাজ শরিফ।

এর আগে, ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর অঞ্চলটিতে এটিই সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ইরান দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক সেতুবন্ধন তৈরির আগ্রহ প্রকাশ করেছে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় দেশকে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

কমেন্ট বক্স
সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়

সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়