ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কাশ্মির ইস্যুতে নিরপেক্ষ তদন্তের আহ্বান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০৫:০৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০৫:০৪:১৪ অপরাহ্ন
কাশ্মির ইস্যুতে নিরপেক্ষ তদন্তের আহ্বান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি রোববার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে এ আহ্বান জানান। খবর দিয়েছে জিও নিউজ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পর একই সুরে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। তিনি বলেন, "বর্তমান পরিস্থিতি ও ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতের তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই স্বাধীন ও তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত জরুরি।"

নাকভি আরও বলেন, ইসলামাবাদ নিরপেক্ষ তদন্তের জন্য যেকোনো সহায়তা দিতে প্রস্তুত। পাকিস্তান শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার অঙ্গীকারবদ্ধ, তবে সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস করবে না বলেও তিনি সতর্ক করেন।

পেহেলগামে হামলার ঘটনায় নয়াদিল্লি ইসলামাবাদের দিকে অভিযোগের আঙুল তোলায় ক্ষোভ প্রকাশ করেন নাকভি। তিনি বলেন, "পাকিস্তান প্রকৃত সত্য বেরিয়ে আসার পক্ষপাতী এবং ন্যায়বিচার নিশ্চিত দেখতে চায়। ভারতীয় তদন্তের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন রয়েছে।"

উল্লেখ্য, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদদানের অভিযোগ তোলে, যা পাকিস্তান জোরালোভাবে অস্বীকার করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা