ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

থমথমে আত্তারি-ওয়াঘা সীমান্ত, হলো না ভারত-পাকিস্তান সৈনিকদের করমর্দন

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০৫:০৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০৫:০৮:৪২ অপরাহ্ন
থমথমে আত্তারি-ওয়াঘা সীমান্ত, হলো না ভারত-পাকিস্তান সৈনিকদের করমর্দন
ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত আত্তারি-ওয়াঘায় বহু বছরের রেওয়াজ ভেঙে শনিবার (২৬ এপ্রিল) করমর্দন ছাড়া অনুষ্ঠিত হলো যৌথ অনুষ্ঠান। ১৯৫৯ সাল থেকে চলে আসা প্রতিদিনের আনুষ্ঠানিকতায় এই ব্যত্যয় নজর কেড়েছে। খবর জিও নিউজের।

আটারি-ওয়াঘা সীমান্তে প্রতিদিন দুই দেশের নিরাপত্তা বাহিনী—ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং পাকিস্তান রেঞ্জার্স—সংঘবদ্ধ কুচকাওয়াজ ও করমর্দনসহ একগুচ্ছ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। তবে সাম্প্রতিক উত্তেজনার কারণে এবার সৈনিকরা অন্যান্য আনুষ্ঠানিকতা করলেও করমর্দন থেকে বিরত থাকেন।

সাম্প্রতিক সময়ে কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। বহু বছর পর এত বড় হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েন বেড়ে গেছে। পাকিস্তান অবশ্য এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। এর পর থেকেই কূটনৈতিক উত্তেজনা, ভিসা বাতিল, সীমান্তে চলাচল সীমিত করা ইত্যাদি পদক্ষেপের খবর আসছে।

পরিস্থিতির উত্তাপ বাড়তে থাকায় ভারত আত্তারি-ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা দেয়। বর্তমানে দুই দেশের সীমান্তবর্তী লোহার ফটক তালাবদ্ধ রয়েছে।

দীর্ঘদিন ধরেই আত্তারি-ওয়াঘা সীমান্ত ছিল পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্র। প্রতিদিনের অনুষ্ঠানে দুই দেশের সৈনিকরা কুচকাওয়াজ শেষে করমর্দন করতেন এবং দর্শকরাও করতালিতে অংশ নিতেন। তবে এদিনের আয়োজন ছিল কিছুটা ভিন্ন। ভারতীয় অংশে প্রায় পাঁচ হাজার দর্শক উপস্থিত থাকলেও পাকিস্তানি অংশ তুলনামূলকভাবে অনেক ফাঁকা ছিল।

আসাম থেকে অনুষ্ঠান দেখতে আসা পর্যটক রীনা দেবী ও পি কে নাথ জানান, "অনুষ্ঠানটি দেখার জন্য আমরা এতদূর এসেছি, খুব ভালো লাগছে।" তবে পি কে নাথ জানান, তারা জম্মু ও কাশ্মিরে একটি মন্দির দর্শনে যাওয়ার পরিকল্পনা করেছেন, কিন্তু সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা