ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০৭:২৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০৭:২৫:৩৮ অপরাহ্ন
ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত ও আশপাশের এলাকায় আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে ৪.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলে, যার গভীরতা ছিল ১৮৫ কিলোমিটার। পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষক মুহাম্মদ রেহান জানিয়েছেন, পাকিস্তান তিনটি বড় টেকটোনিক প্লেট—আরবীয়, ইউরেশীয় এবং ভারতীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলোর সংযোগস্থলে দেশটিতে পাঁচটি সিসমিক জোন তৈরি হয়েছে, যা ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

তবে এখন পর্যন্ত সোয়াত ও আশপাশের এলাকায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে, চলতি মাসের ১৯ তারিখেও খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোরে ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তি ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত এলাকায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প