ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

যুদ্ধে রাশিয়ায় সৈন্য পাঠানো নিশ্চিত করলো উত্তর কোরিয়া

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০১:৫৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০১:৫৮:৫০ অপরাহ্ন
যুদ্ধে রাশিয়ায় সৈন্য পাঠানো নিশ্চিত করলো উত্তর কোরিয়া
রাশিয়ায় সৈন্য পাঠানো নিয়ে এতদিন নীরব থাকলেও, অবশেষে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে তারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে সৈন্য মোতায়েন করেছে।

স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির সৈন্যরা রাশিয়ার বাহিনীকে সহায়তা করে ইউক্রেনের কুরস্ক সীমান্ত অঞ্চল "মুক্ত" করেছে। কিম জং উনের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এ প্রসঙ্গে রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ উত্তর কোরিয়ার সৈন্যদের "বীরত্ব" এর প্রশংসা করেছেন। তার বক্তব্যের পরই উত্তর কোরিয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে। মস্কোও এবার প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে উত্তর কোরীয় সেনাদের অংশগ্রহণের বিষয়টি।

রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের কুরস্ক অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যদিও ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করেছে।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিল যে, পিয়ংইয়ং রাশিয়াকে সহায়তা করছে। কেসিএনএ জানিয়েছে, সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত পিয়ংইয়ং ও মস্কোর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবেই নেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী