ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

নাহিদকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ উল্লেখ করে হাসনাত আবদুল্লাহর পোস্ট

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৬:৩৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৬:৩৭:৪১ অপরাহ্ন
নাহিদকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ উল্লেখ করে হাসনাত আবদুল্লাহর পোস্ট
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) আলোচিত পোস্ট দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি নাহিদকে "বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী" বলে উল্লেখ করেছেন।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নাহিদের সঙ্গে একটি ছবি পোস্ট করে হাসনাত লেখেন, "শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।"

এর আগে, এনসিপির প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও নাহিদ ইসলামকে নিয়ে প্রশংসাসূচক পোস্ট করেছিলেন। সেখানে তিনি নাহিদকে "দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন" বলে উল্লেখ করেন। বলেন, মাত্র ২৬ বছর বয়সেই নাহিদ একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে সফল জনপ্রিয় বিদ্রোহের নেতৃত্ব দেন এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এমনকি তিনি মন্তব্য করেন, "আর আল্লাহ জানেন, একদিন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।"

প্রসঙ্গত, নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তার নেতৃত্বেই ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে (আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫) দায়িত্ব পালন করেন। পরে সেই পদ ছাড়িয়ে নাহিদ এনসিপি গঠন করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা