ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন: সিইসি

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০১:৫১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০১:৫১:৩৮ অপরাহ্ন
সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন: সিইসি
সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার চিন্তা করছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোকে আগামী ১৫ মে’র মধ্যে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ‘প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, প্রবাসীদের ভোটদানের পদ্ধতি নির্ধারণ করতে হবে দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রযুক্তিগত সক্ষমতা বিবেচনায় রেখে।

সেমিনারে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমআইএসটি এবং বুয়েট—এই তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন কমিশনে পৃথকভাবে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এতে তিন ধরনের ভোটিং পদ্ধতির প্রস্তাব এসেছে—পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং।

তবে এসব পদ্ধতির সম্ভাব্য চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।

সেমিনারে আলোচনায় উঠে আসে—ভোটিং প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতকরণ, নিরাপদ সিস্টেম ডিজাইন, কারিগরি বাস্তবতা যাচাই এবং উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়গুলো।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা