ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পদত্যাগের ঘোষণা ইসরায়েলি নিরাপত্তা সংস্থা প্রধান রোনেনের

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০২:৫১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০২:৫১:০১ অপরাহ্ন
পদত্যাগের ঘোষণা ইসরায়েলি নিরাপত্তা সংস্থা প্রধান রোনেনের
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইতের (এসবিইউ) প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, চলতি বছরের ১৫ জুন দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

রোনেন বার বলেন, “৩৫ বছর ধরে এ সংস্থায় কাজ করছি। যথাযথ প্রক্রিয়ায় একজন যোগ্য উত্তরসূরি বেছে নেওয়ার জন্য সময় রাখা হয়েছে।”

এর আগে, গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অপসারণের চেষ্টা চালান। ওই সিদ্ধান্তের পর দেশজুড়ে শুরু হয় তীব্র বিক্ষোভ। সমালোচকরা অভিযোগ করেন, নেতানিয়াহু সরকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা হরণ করছে এবং ইসরায়েলি গণতন্ত্রকে দুর্বল করে ফেলছে।

জানা গেছে, নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় সহায়তা না করায় রোনেন বারের প্রতি অসন্তুষ্ট ছিলেন তিনি। সেইসাথে বিক্ষোভকারীদের ওপর নজরদারিতে অনীহাও নেতানিয়াহুর ক্ষোভ বাড়িয়ে তোলে। এতে শিন বেইত প্রধানের ওপর আস্থা হারান প্রধানমন্ত্রী এবং বরখাস্তের সিদ্ধান্ত নেন। যদিও সে সময় আদালতের হস্তক্ষেপে সে উদ্যোগ স্থগিত হয়।

সবশেষ এই নাটকীয়তা শেষে নিজ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন রোনেন বার।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার