ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে স্কুল ক্যাম্পে শিশুদের ওপর তুলে দিলো গাড়ি, নিহত ৪

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৩:১৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৩:১৯:২৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে স্কুল ক্যাম্পে শিশুদের ওপর তুলে দিলো গাড়ি, নিহত ৪
যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের চ্যাথামে স্কুল-পরবর্তী ক্যাম্পের মধ্যে একটি গাড়ি ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরও কয়েকজন। মঙ্গলবার (২৯ এপ্রিল) কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।



ইলিনয় স্টেট পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে, ‘ওয়াইএনওটি আফটার স্কুল ক্যাম্প’র পূর্ব দিক দিয়ে একটি গাড়িটি চলে যায়। গাড়িটি ভবনের পূর্ব অংশ দিয়ে প্রবেশ করার পর এবং কাঠামোর পশ্চিম দিক দিয়ে বেরিয়ে যাওয়ার আগে ভবনের বাইরে বেশ কয়েকজনকে আঘাত করে।


রাজ্য পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের বয়স ৪ থেকে ১৮ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে তিনজন ভবনের বাইরে আঘাত পেয়েছিলেন এবং অন্য একজন ভেতরে আঘাত পেয়েছেন।বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যার মধ্যে একজনকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানায় রাজ্য পুলিশ।ওই গাড়িতে একমাত্র চালকই ছিলেন শুধু। এই ঘটনায় তিনি আহত হননি। তবে তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।




গভর্নর জেবি প্রিটজকার বলেছেন, তার প্রশাসন দুর্ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘আমার হৃদয় এই পরিবারগুলোর জন্য ভারী হয়ে উঠেছে। এমন কিছু কোনো পিতামাতার জন্য সহ্য করার মতো নয়।’‘ওয়াইএনওটি আফটার স্কুল ক্যাম্প’ আফটার স্কুল ক্যাম্প শিশুদের জন্য নিরাপদ, মজাদার, সক্রিয় এবং আনন্দদায়ক গ্রীষ্মের পরিবেশ হিসাবে পরিচিত একটি ইভেন্ট। এটি স্কুল-পরবর্তী সময়ে আনন্দ দিতে গ্রীষ্মকালীন ক্যাম্প প্রদান করে থাকে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার