ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৩:২৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৩:২৫:৪৪ অপরাহ্ন
রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
নরসিংদীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বাসাইল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা বেগম বাসাইল মহল্লার বাসিন্দা বশির উদ্দিনের স্ত্রী এবং চার সন্তানের জননী।


 
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম ও নিহতের স্বজনরা জানান, দুপুরে সেলিনা বেগম বাসা থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি গুরুতরভাবে ক্ষতবিক্ষত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের ছেলে ওমর ইয়াসিন জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।


 
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি তারা নিশ্চিত করেছে। প্রক্রিয়া অনুযায়ী মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন