ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিশ্বে আলোড়ন তোলা বৈভব বললেন, ‘এসব আমার রোজকার অভ্যাস’

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৪:০৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৪:০৫:৩৬ অপরাহ্ন
বিশ্বে আলোড়ন তোলা বৈভব বললেন, ‘এসব আমার রোজকার অভ্যাস’
আইপিএলের মঞ্চে বাজিমাত করলেন এক কিশোর। বয়স মাত্র ১৪ বছর ৩২ দিন। গুজরাট টাইটান্সের বিপক্ষে ঝড় তুললেন ব্যাট হাতে। নাম—বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে মাত্র ৩৫ বলে হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করার নজির গড়লেন বিহারের এই বিস্ময়বালক।

বিহারের ছেলে বৈভবকে আইপিএলের নিলামে কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল রাজস্থান। তখন অনেকেই অবাক হয়েছিলেন। বয়সভিত্তিক ক্রিকেটে নজর কাড়লেও আইপিএলের মতো টুর্নামেন্টে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল। কোচ রাহুল দ্রাবিড় অবশ্য ছিলেন পুরোপুরি আশাবাদী। নেটে তার ব্যাটিং দেখে একবাক্যে বলে দিয়েছিলেন—এই ছেলেকে দলে চাই।

মাঠে নেমে দ্রাবিড়ের আস্থার প্রতিদানও দিলেন দারুণভাবে। লখনৌয়ের শার্দুল ঠাকুরকে ছক্কা মেরে অভিষেকের শুরু। প্রথম ম্যাচে ইনিংসটা বড় করতে না পারলেও এবার আর ভুল হয়নি। মাত্র ১৭ বলে অর্ধশত রান, এরপর ৩৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস—যেখানে ছিল ৭টি চার ও ১১টি বিশাল ছক্কা।

সেঞ্চুরির পর গোটা জয়পুর গ্যালারি দাঁড়িয়ে কুর্নিশ জানাল। হুইলচেয়ারে বসে থাকা দ্রাবিড়ও উঠে দাঁড়িয়ে দিলেন অভিনন্দন। সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ঝড় তুলেছেন শচীন টেন্ডুলকার থেকে শুরু করে সব ক্রিকেট বিশ্লেষক।

ম্যাচ শেষে আত্মবিশ্বাসী বৈভব বললেন, “এসব আমার রোজকার অভ্যাস। অনূর্ধ্ব-১৯ বা ঘরোয়া ক্রিকেটে আমি প্রথম বলেই ছক্কা মেরেছি। বল আমার জোনে পড়লেই মারব, চাপ নিই না।”

আর সাফল্যের পুরো কৃতিত্বটা দিয়েছেন তার মা-বাবাকে। “আমার মা প্রতিদিন ভোর ৩টায় উঠে আমার প্র্যাকটিসের জন্য খাবার তৈরি করতেন। বাবা নিজের চাকরি ছেড়ে দিয়েছিলেন আমার জন্য। আজ আমি যা, সেটা তাদের আশীর্বাদে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা