ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

দেশবাসীকে যুদ্ধের প্রস্তুতিতে থাকতে বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৪:১৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৪:১৩:৪২ অপরাহ্ন
দেশবাসীকে যুদ্ধের প্রস্তুতিতে থাকতে বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

সিন্ধু নদের পানির হিস্যা নিজেরাই বুঝে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। একইসঙ্গে, দেশবাসীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

 

এদিকে, ফের হামলার শঙ্কায় জম্মু-কাশ্মীরের ৪৮টি পর্যটনস্থল তড়িঘড়ি করে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। টানা পাঁচ দিনের মতো কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনায় বিপাকে পড়েছেন পাকিস্তানি কৃষকরা।

 

 

 

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে টানা পাঁচ দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। পাল্টা গুলি ছুড়ে তাদের উস্কানির কড়া জবাব দিয়েছে ভারত।

 

 

 

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারা, বারামুল্লা ও আখনূর সেক্টরে গোলাগুলি হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

 

 

পেহেলগামে ২৬ পর্যটক হত্যার ঘটনায় দুই দেশই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে অন্যতম সিন্ধু পানি চুক্তি। পাকিস্তানের অভিযোগ, ভারতের একতরফা ও বেআইনি পদক্ষেপ মানবে না ইসলামাবাদ। সিন্ধু নদের পানির হিস্যা নিজেরাই আদায় করে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

 

 

 

সিন্ধুর পানিকে ভারত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও নিন্দা জানান তিনি। পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবিকা এই সিন্ধু নদের ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী।

 

 

 

পাকিস্তানের মাটিতে খুব দ্রুতই ভারত সামরিক হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুত আছে।

 

 

 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘পাকিস্তানে অনুপ্রবেশ করে সামরিক সংঘাতে জড়াতে পারে ভারত। এটির খুবই সম্ভাবনা আছে। তবে পাকিস্তানও সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। আকাশ, স্থল ও সমুদ্র সীমা লঙ্ঘন করলে পাল্টা জবাব দেবে পাকিস্তান।’

 

 

 

তার অভিযোগ, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে অন্যান্য দেশ যখন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন ভারত আরও আগ্রাসী হয়ে উঠছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারে দুই দেশকেই বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

 

 

 

খাজা আসিফ বলেন, ‘পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারকে বিকল্প হিসেবে চিন্তা করবে পাকিস্তান। সরাসরি হুমকি হলেও তা ব্যবহার করা হবে। তবে কেবল সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নেয়া উচিত হবে না। দুই দেশেরই পারমাণবিক অস্ত্রের ব্যবহার থেকে বিরত থাকতে হবে।’

 

 

 

এদিকে, জম্মু-কাশ্মীরে ফের হামলার শঙ্কায় ৪৮টি পর্যটনস্থল তড়িঘড়ি করে বন্ধ করে দিয়েছে ভারত। উপত্যকাজুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েও হামলাকারীদের নাগাল পায়নি ভারতের নিরাপত্তা বাহিনী। যদিও দেশটির গোয়েন্দা সূত্র বলছে, পর্যটনস্পট লক্ষ্য করে আবারও হামলার পরিকল্পনা করছে সন্ত্রাসীরা।

 

 

 

দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনায় বিপাকে পড়েছেন ওয়াগা সীমান্তের পাকিস্তানি কৃষকরা। আতঙ্ক ও বিধিনিষেধে তারা ফসল কাটতে জমিতে যেতে পারছেন না। কাজের জন্যও তারা বাইরে যেতে পারছেন না।

 

 

 

পাকিস্তানি কৃষকদের মধ্যে একজন বলেন, ‘আমাদের জমি সীমান্তের খুব কাছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আমরা ফসল কাটতে জমিতে যেতে পারছি না। এখন ফসল না কাটলে আমরা চরম সংকটে পড়বো।’

 

 

 

অন্য একজন বলেন, ‘উভয়পক্ষ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক এটিই আমাদের চাওয়া। এখানকার বাসিন্দারা ভয় ও আতঙ্কের মধ্যে আছেন। আমরা আর্থিক সংকটেও পড়ছি।’

 

 

 

এর মধ্যেই জাতিসংঘে পাকিস্তানকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছে ভারত। ভারতের উপস্থায়ী প্রতিনিধি যোজনা প্যাটেল বলেন, ‘পাকিস্তান বিশ্বব্যাপী সন্ত্রাসবাদকে ইন্ধন দিচ্ছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।’

 

 

 

এদিকে, পেহেলগামে হামলার ঘটনায় ঐক্য ও সংহতি জানিয়ে সংসদের বিশেষ অধিবেশন আয়োজনের আহ্বান জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম