ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘ইরফানের মধ্যে এক প্রকৃত সুফিকে খুঁজে পেয়েছিলাম’

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৫:০১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৫:১৫:০০ অপরাহ্ন
‘ইরফানের মধ্যে এক প্রকৃত সুফিকে খুঁজে পেয়েছিলাম’
মাত্র ৫৩ বছর বয়সে ২০২০ সালের ২৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আবারও স্মৃতির আলোয় ভেসে উঠলেন তিনি। আর সেই আলোয় সবচেয়ে বেশি চোখ ভিজে উঠেছে পরিচালক সুজিত সরকারর। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতাকে নিয়ে কথা বলতে গিয়ে একেবারে আবেগতাড়িত হয়ে পড়েন 'পিকু' খ্যাত এই নির্মাতা।

“এখনও আমাদের সব আলোচনাতেই ইরফান থাকে আলোর মতো,” বলেন সুজিত। “সে চলে গেছে, পাঁচটা বছর হয়ে গেল। তবু যখনই কোনও ছবির কথা বলি, সবার আগে ইরফানের নামটাই মনে আসে। কেবল আমার নয়, আমার টিমের প্রত্যেকের ক্ষেত্রেই একই অবস্থা। আমরা তাকে ভুলতে পারি না।”

সুজিতের ভাষায়, “এই ইন্ডাস্ট্রিতে ইরফানের মতো একজন মানুষের খুব দরকার ছিল। অভিনেতা অনেক আছে, কিন্তু ইরফানের মতো মানুষ আমি খুব একটা দেখিনি। ও যেন এই দুনিয়ারই ছিল না। তার সঙ্গে যখনই কথা হতো, মনে হতো—ও যেন অন্য কোনও গ্রহ থেকে আমাদের মাঝে এসেছে। ওর মধ্যে এক প্রকৃত সুফিকে খুঁজে পেয়েছিলাম।”

তিনি বলেন, “জীবনে যতদিন বাঁচব, ইরফানের শূন্যতা আমাকে প্রতিনিয়ত কাতর করে তুলবে।”

১৯৮৮ সালে মীরা নায়ারের ‘সালাম বম্বে’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন ইরফান খান। দীর্ঘ ৩২ বছরের ক্যারিয়ারে দেশ-বিদেশের ৯৪টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে—‘মকবুল’, ‘লাঞ্চবক্স’, ‘পিকু’, ‘স্লামডগ মিলিয়নিয়র’, ‘লাইফ অব পাই’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘অ্যামেজিং স্পাইডার ম্যান’সহ অনেক কালজয়ী নাম।

তিনি পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আন্তর্জাতিক অঙ্গনে বহু সম্মাননা। কিন্তু আজ সুজিতের কথায় স্পষ্ট—পুরস্কারের চেয়েও ইরফান ছিলেন মানুষের, হৃদয়ের এবং এক অনন্য দ্যুতির নাম।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা