ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

ব্যাগসহ নারীকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে আহত: আদালতের স্বপ্রণোদিত মামলা

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৬:৩৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৬:৩৬:২৭ অপরাহ্ন
ব্যাগসহ নারীকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে আহত: আদালতের স্বপ্রণোদিত মামলা
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাই ও তাকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে আহত করার ঘটনায় স্বপ্রণোদিতভাবে মামলা করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধি অনুসারে মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। আগামী ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী আপেল মাহমুদ।

আদালত সূত্র জানায়, ২৭ এপ্রিল প্রকাশিত একটি জাতীয় দৈনিকে উল্লেখ করা হয়, সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে এক নারী রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় চলন্ত একটি সাদা প্রাইভেটকার থেকে এক ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেয় এবং তাকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে যায়। ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা না হওয়ায় আদালত নিজ উদ্যোগে মামলা করেন। আদেশে বলা হয়, দণ্ডবিধির ৩৯২, ৩৭৯, ৩২৫ ও ৩৪ ধারায় ডাকাতি, চুরি, গুরুতর আঘাত ও সম্মিলিত অপরাধ সংগঠনের বিষয়টি প্রতীয়মান। তাই ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্ত অপরিহার্য।

পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপারকে ঘটনাস্থল পরিদর্শন, ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ এবং ভিডিওসহ প্রাসঙ্গিক সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত