ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

বাংলাদেশি সন্দেহে নিজেদের নাগরিকদেরই ধরছে ভারত

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৬:৩৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৬:৩৯:৪৬ অপরাহ্ন
বাংলাদেশি সন্দেহে নিজেদের নাগরিকদেরই ধরছে ভারত
গুজরাটে ‘বাংলাদেশি নাগরিক’ সন্দেহে সাড়ে ছয় হাজার মানুষকে আটক করেছে রাজ্য পুলিশ। গত শনিবার ভোর থেকে সোমবার রাত পর্যন্ত চালানো এই অভিযানে ৪৫০ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিচালক বিকাশ সহায়।

প্রথমে আহমেদাবাদ ও সুরাতে শুরু হওয়া অভিযান ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। যদিও এখনো যাচাই চলছে, তবে অভিযোগ উঠেছে—পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা ও মহারাষ্ট্র থেকে আসা বাংলাভাষী মুসলমান ভারতীয়দেরও সন্দেহের ভিত্তিতে বেআইনিভাবে আটক করা হচ্ছে।

সুরাতের সাহিনা বিবি জানান, তার স্বামী ও দুই ভাগ্নে যথাযথ কাগজপত্র থাকা সত্ত্বেও আটক হয়েছেন। আহমেদাবাদে একটি বিয়েবাড়িতে বরযাত্রীদেরও আটক করে পরে ছেড়ে দেওয়া হয়।

পশ্চিমবঙ্গের নূর শেখ বলেন, “আমরা ভারতীয়, তবুও এই ধরনের হেনস্থা সহ্য করতে হচ্ছে।”

পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ জানায়, একই ধরণের ঘটনা ঘটছে উত্তরপ্রদেশ, ওড়িশা ও মহারাষ্ট্রে। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক আসিফ ফারুক অভিযোগ করেন, ভাষা ও ধর্মের ভিত্তিতে নির্বিচারে আটক করা হচ্ছে।

তিনি জানান, “২০১৪ সাল থেকে এই প্রবণতা বেড়েছে।” ১৮ এপ্রিল উত্তরপ্রদেশের কুশিনগরে এবং ২১ এপ্রিল ওড়িশার জসিপুরে বাংলাভাষী মুসলমানদের হেনস্থার অভিযোগ রয়েছে।

এদিকে, গুজরাট পুলিশ জানিয়েছে, নথি যাচাইয়ের জন্য সীমান্ত রাজ্যগুলো থেকে বিশেষ দল আনা হচ্ছে। পুলিশ সন্দেহ করছে, কিছু আধার ও ভোটার কার্ড জাল হতে পারে।

যদিও অভিযান অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে সহায়ক, তবে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের বেআইনি আটক ও হেনস্থার ঘটনা মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলেছে এবং কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি উঠেছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল