ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

কাশ্মীর ইস্যুতে যে বার্তা দিলেন এরদোয়ান

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৬:৪৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৬:৪৬:৩০ অপরাহ্ন
কাশ্মীর ইস্যুতে যে বার্তা দিলেন এরদোয়ান
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় সোমবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিরাজমান উত্তেজনা যেন দ্রুত প্রশমিত হয়—এটাই তুরস্কের প্রত্যাশা।

এরদোয়ান বলেন, “পাকিস্তান ও ভারতের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা যেন দ্রুত প্রশমিত হয়—আমরা সেই কামনাই করছি। কারণ, আমরা চাই না এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক। এখনই যদি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এটি ভয়াবহ সংকটে রূপ নিতে পারে।”

সংবাদ সম্মেলনে তিনি ফিলিস্তিন প্রসঙ্গেও তীব্র প্রতিক্রিয়া জানান। পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা নিয়ে তিনি বলেন, “এই ভূমিগুলো ফিলিস্তিনিদেরই, ইনশাআল্লাহ গাজার ভাইবোনেরা সেই ভূমিতেই চিরকাল বসবাস করবেন।”

ইসরায়েলের নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, “গাজায় রক্ত ঝরিয়ে, শিশু হত্যা করে, আর মানুষকে খাদ্য ও ওষুধের সংকটে রেখে কেউ কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। এই বাস্তবতা মেনে নেওয়া উচিত।”

এরদোয়ানের এই বক্তব্য আন্তর্জাতিক পরিসরে কাশ্মীর ও ফিলিস্তিন সংকট নিয়ে নতুন করে আলোচনার আবহ তৈরি করেছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল