ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ত্রিপক্ষীয় আলোচনা সম্পন্ন, দ্রুতই শ্রম আইনে সংশোধন

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০২:০৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০২:০৭:১৯ অপরাহ্ন
ত্রিপক্ষীয় আলোচনা সম্পন্ন, দ্রুতই শ্রম আইনে সংশোধন
শ্রম আইন সংশোধনের লক্ষ্যে শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রেখেই আইন পরিবর্তন আনা হবে এবং সেই প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য দেন উপদেষ্টা।

তিনি বলেন, “শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থার বেশ কিছু পর্যবেক্ষণ রয়েছে। সেগুলো খতিয়ে দেখেই সংশোধনী আনা হবে।”

সরকার মালিক ও শ্রমিকের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, “ত্রিপক্ষীয় আলোচনায় সেই লক্ষ্যেই এগোনো হয়েছে। আমরা একটি ভারসাম্যপূর্ণ আইন চাই, যাতে শ্রমিকের অধিকার যেমন নিশ্চিত হয়, তেমনি শিল্পও টিকে থাকে।”

মে দিবস উপলক্ষ্যে এবার সারাদেশেই থাকছে নানা আয়োজন। সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হবে র‍্যালি, যার পর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

এবারের মে দিবসের মূল স্লোগান: “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে