ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসা-যাওয়ার সময় বেড়ে গেছে ৪ ঘণ্টা

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০২:৪৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০২:৪৪:১১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসা-যাওয়ার সময় বেড়ে গেছে ৪ ঘণ্টা
ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। মূলত ওই হামলার পর কূটনৈতিকভাবে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় ভারত।আর এর জবাবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেয়। যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ভারত থেকে উত্তর আমেরিকা-গামী ও ভারতে ফেরত আসা ফ্লাইটগুলোর ওপর।এমনকি পাকিস্তানের এই সিদ্ধান্তের জেরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সঙ্গে ভারতের রাজধানী দিল্লির ফ্লাইটের সময় বেড়ে গেছে ৪ ঘণ্টা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।



ফ্লাইটরাডার২৪ নামের একটি ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করতে পারায় ভারতের দিল্লি থেকে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে যাওয়ার পথে এখন বাধ্যতামূলকভাবে জ্বালানি নেওয়ার জন্য থামতে হচ্ছে ভারতীয় বিমানগুলোকে। এজন্য ভিয়েনা (অস্ট্রিয়া) ও কোপেনহেগেন (ডেনমার্ক)-এ নতুনভাবে রিফুয়েলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।উদাহরণস্বরূপ, দিল্লি থেকে শিকাগো যাওয়ার বিমান আগে সরাসরি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ১২ হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করত এবং এতে সময় লাগত প্রায় ১৪ ঘণ্টা ৪৭ মিনিট। এখন সেই একই ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে প্রায় ১৫ হাজার কিলোমিটার পাড়ি দিচ্ছে এবং সময় লাগছে ১৯ ঘণ্টারও বেশি।



এছাড়া যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ফ্লাইট আগে সরাসরি চলত এবং সময় লাগত ১৫ ঘণ্টা ২৫ মিনিট। এখন এই যাত্রাপথে ভারতীয় বিমানগুলোকে ভিয়েনায় বা কোপেনহেগেনে বাধ্যতামূলকভাবে থামতে হচ্ছে এবং মোট সময় লাগছে ২০ ঘণ্টারও বেশি।



অবশ্য শুধু দীর্ঘপথের ফ্লাইটের ক্ষেত্রেই নয়, পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় আঞ্চলিক রুটগুলোতেও এর প্রভাব পড়ছে। উদাহরণস্বরূপ, দিল্লি থেকে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দগামী ইন্ডিগোর ফ্লাইট আগে মাত্র ২ ঘণ্টা ১৮ মিনিটে পৌঁছাত। এখন সেটি ইরান ও তুর্কমেনিস্তান হয়ে ঘুরপথে গিয়ে ৫ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগছে।



এয়ার ইন্ডিয়া গত ২৪ এপ্রিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)-এ জানিয়েছিল, “পাকিস্তানের আকাশপথে নিষেধাজ্ঞার ফলে আমাদের কিছু ফ্লাইটকে বিকল্প দীর্ঘ রুট নিতে হচ্ছে। এই কারণে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা দুঃখিত। তবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা।অন্যদিকে ইন্ডিগো জানিয়েছিল, “আকাশসীমা হঠাৎ বন্ধ হওয়ায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।



প্রসঙ্গত, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে।এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় ভারতের যেকোনও আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন। শেহবাজ বলেন, “ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে”।



এছাড়া ভারত যদি সত্যিই পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ গত সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা