ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

বনশ্রীতে অটোরিকশার ধাক্কার পর বাসচাপা, দুই বাইক আরোহী নিহত

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৩:১৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৩:১৪:৩৯ অপরাহ্ন
বনশ্রীতে অটোরিকশার ধাক্কার পর বাসচাপা, দুই বাইক আরোহী নিহত
রাজধানীর বনশ্রীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কার পর বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে খিলগাঁও থানাধীন বনশ্রীর এফ ব্লকের মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। অটোরিকশাচালকও পালিয়ে গেছেন।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।



প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল নোমান ঘটনাস্থলেই নিহত হন। মো. পাভেল নামে মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহত নোমানের বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জে। তিনি রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক