ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

মক্কায় হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৩:৪৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৩:৪৪:২৮ অপরাহ্ন
মক্কায় হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার
সৌদি আরবের মক্কায় জাল হজ প্যাকেজ প্রচারের অভিযোগে চার চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। হাজিদের থাকার সুবিধা ও পরিবহণের নামে প্রতারণামূলক প্রচারণা চালানোর অভিযোগে তাদের আটক করা হয়। বুধবার (৩০ এপ্রিল) সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্তরা মক্কায় অবস্থানরত হাজিদের লক্ষ্য করে ভুয়া হজ ক্যাম্পেইন চালাচ্ছিলেন। মক্কা পুলিশের নিরাপত্তা টহল দল তাদের শনাক্ত করে গ্রেফতার করে।

এর আগেও চলতি সপ্তাহে আরেকটি প্রতারকচক্র ধরা পড়ে, যারা সামাজিক মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দিয়ে হাজিদের আকৃষ্ট করছিল। এসব বিজ্ঞাপনে হজের নাম করে বাসস্থান, যাতায়াত, কুরবানির পশু সরবরাহ, এমনকি অন্যের পক্ষ থেকে হজ আদায়ের কথাও বলা হয়।

হজ মৌসুম ঘনিয়ে আসায় এসব প্রতারণা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে সৌদি প্রশাসন। মক্কা পুলিশ জানিয়েছে, তারা প্রতারকদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে এবং এ ধরনের ফাঁদে না পড়তে হজযাত্রীদের সচেতন থাকতে আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার