ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

আমাদের ধর্মে কখনো সন্ত্রাসবাদ শেখায় না : ইমরান হাশমি

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৪:১৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৪:১৭:৪২ অপরাহ্ন
আমাদের ধর্মে কখনো সন্ত্রাসবাদ শেখায় না : ইমরান হাশমি
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের মুসলিম সম্প্রদায় নতুন করে তোপের মুখে। রাজনৈতিক নেতারা দিচ্ছেন নানা ইসলামবিদ্বেষী বক্তব্য। এমন পরিস্থিতিতে মুখ খুললেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। ইসলাম কখনো সন্ত্রাস শেখায় না।”

‘গ্রাউন্ড জিরো’ সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইমরান। সিনেমাটির পটভূমিও কাশ্মীরকে ঘিরে। সেখানেই পেহেলগাম হামলা প্রসঙ্গে বলেন, “আশা করি সরকার এই ন্যাক্কারজনক হামলার সঠিক বিচার নিশ্চিত করবে। পর্যটকদের লক্ষ্য করেই হামলা হয়েছে। এটা সুপরিকল্পিত ছিল।”

তিনি আরও বলেন, “পেহেলগাম এলাকায় আরও কড়া নিরাপত্তা থাকা উচিত ছিল। কারণ জায়গাটা অনেক বড়, সেখানে নিরাপত্তার ঘাটতি প্রশ্নের জন্ম দেয়। আমাদের নিরাপত্তা সংস্থাগুলো নিশ্চয়ই বিষয়টি ভালো বোঝে।”

সন্ত্রাস নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ইমরান বলেন, “এসব হামলার পর ধর্মকে দোষারোপ করা উচিত নয়। সন্ত্রাস কোনো ধর্মের শিক্ষা নয়। বরং এসব আদর্শই বিকৃত। আমাদের ধর্ম তো কখনোই এমন শেখায় না।”

সবশেষে অভিনেতা জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ঘৃণা নয়, একতার পথে এগোতে হবে। তাহলেই এমন পরিস্থিতি মোকাবিলা সম্ভব।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজিরবিহীন  জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা

নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা