ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬

তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৪:৩২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৪:৩২:৩২ অপরাহ্ন
তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন
আন্তর্জাতিক বাজারে ফের ধস নামছে অপরিশোধিত জ্বালানি তেলের দামে। বুধবার (৩০ এপ্রিল) দিনে বিক্রি হওয়া প্রতি ব্যারেল তেল ছিল গত সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে সস্তা।

বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, অপরিশোধিত জ্বালানি তেলের দুই মানদণ্ড ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—দুটোরই দর কমেছে বড় হারে।

ব্রেন্ট প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৬৩ দশমিক ১২ ডলারে। আর ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৫৯ দশমিক ৩১ ডলারে।

শতকরা হিসাবে ব্রেন্টের দাম কমেছে ১৫ দশমিক ৪ শতাংশ, আর ডব্লিউটিআই কমেছে ১৭ শতাংশ।

এত বড় দরপতন ২০২১ সালের নভেম্বরের পর এই প্রথম।

মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে সরবরাহ বেড়ে যাওয়াকে।

যুক্তরাজ্যভিত্তিক বিশ্লেষণা প্রতিষ্ঠান পিভিএম অ্যানালিস্টসের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ওপেক প্লাস সদস্য দেশগুলো উত্তোলন কমালেও বর্তমানে তারা আবার উত্তোলন বাড়িয়ে দিয়েছে। এতে বাজারে সরবরাহ বেড়ে গিয়ে দামে ধস নামে।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন ও ইরান ঘিরে আন্তর্জাতিক জটিলতা কমলে হয়তো বাজার কিছুটা স্থিতিশীল হবে।

কমেন্ট বক্স
একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন