ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৪:৩২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৪:৩২:৩২ অপরাহ্ন
তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন
আন্তর্জাতিক বাজারে ফের ধস নামছে অপরিশোধিত জ্বালানি তেলের দামে। বুধবার (৩০ এপ্রিল) দিনে বিক্রি হওয়া প্রতি ব্যারেল তেল ছিল গত সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে সস্তা।

বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, অপরিশোধিত জ্বালানি তেলের দুই মানদণ্ড ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—দুটোরই দর কমেছে বড় হারে।

ব্রেন্ট প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৬৩ দশমিক ১২ ডলারে। আর ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৫৯ দশমিক ৩১ ডলারে।

শতকরা হিসাবে ব্রেন্টের দাম কমেছে ১৫ দশমিক ৪ শতাংশ, আর ডব্লিউটিআই কমেছে ১৭ শতাংশ।

এত বড় দরপতন ২০২১ সালের নভেম্বরের পর এই প্রথম।

মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে সরবরাহ বেড়ে যাওয়াকে।

যুক্তরাজ্যভিত্তিক বিশ্লেষণা প্রতিষ্ঠান পিভিএম অ্যানালিস্টসের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ওপেক প্লাস সদস্য দেশগুলো উত্তোলন কমালেও বর্তমানে তারা আবার উত্তোলন বাড়িয়ে দিয়েছে। এতে বাজারে সরবরাহ বেড়ে গিয়ে দামে ধস নামে।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন ও ইরান ঘিরে আন্তর্জাতিক জটিলতা কমলে হয়তো বাজার কিছুটা স্থিতিশীল হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা