ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সমাবেশের ঘোষণা শ্রমিক দলের

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৬:০৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৬:০৪:০৭ অপরাহ্ন
সমাবেশের ঘোষণা শ্রমিক দলের
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল (১ মে) নয়া পল্টনে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল।

বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, “বেলা ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ হবে। পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। লিফলেট বিতরণ, ব্যানার-ফেস্টুনসহ সব প্রস্তুতি চলছে।”

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়সহ দলের সিনিয়র নেতারা।

রিজভীর ভাষায়, “আজ দেশের সবচেয়ে অবহেলিত শ্রেণি শ্রমিক সমাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অল্প মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার না থাকায় তারা চরম কষ্টে দিন কাটাচ্ছে। কলকারখানা বন্ধ, ছাঁটাই চলছে, বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক।”

তিনি বলেন, “সরকারি পাট-চিনিকল বন্ধ করে শ্রমিকদের পথে বসানো হয়েছে। ১০ বছরেও হয়নি নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণা। অথচ বাজারে নিত্যপণ্যের দাম লাগামছাড়া।”

সংবাদ সম্মেলনে শ্রমিক দলের শিমুল বিশ্বাস, আনোয়ার হোসাইন, সুলতান টুকু, হুমায়ুন কবিরসহ নেতারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা