ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

শেহবাজ শরিফ–জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যা বললেন

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০১:১১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০১:১১:১৩ অপরাহ্ন
শেহবাজ শরিফ–জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যা বললেন
কাশ্মির কেন্দ্রিক চলমান উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ এপ্রিল) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানান তিনি।

ফোনালাপে রুবিও বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে দিল্লি ও ইসলামাবাদকে একসাথে কাজ করতে হবে।’ পাশাপাশি, পেহেলগামে প্রাণঘাতী হামলার ঘটনায় ভারতের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “কাশ্মির ঘিরে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কো রুবিও। জয়শঙ্করের সঙ্গে কথায় পেহেলগামে নিহতদের প্রতি গভীর শোকও জানান তিনি।”

অন্যদিকে, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাকে পেহেলগাম হামলার নিন্দা জানানোর আহ্বান জানান রুবিও। দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সরাসরি যোগাযোগ ও দ্বিপক্ষীয় আলোচনার ওপর গুরুত্ব দেন তিনি।

রুবিও বলেন, “ভারতের সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। তবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পাকিস্তানের সঙ্গেও ভারতকে কথা বলতেই হবে।”

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার