ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

রাজস্থানে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০২:৩৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০২:৩৯:০৩ অপরাহ্ন
রাজস্থানে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থান থেকে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। বুধবার (৩০ এপ্রিল) একাধিক উচ্চপর্যায়ের বৈঠকের পর রাজ্য পুলিশের প্রতি এ নির্দেশ দেন তিনি। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।

প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী রাজ্যে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একইসঙ্গে তিনি পুলিশকে একটি বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন, যার লক্ষ্য হবে অভিবাসীদের সনাক্ত করে দেশে ফেরত পাঠানো।

এক সরকারি কর্মকর্তা জানান,“মুখ্যমন্ত্রী রাজ্যে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি এই বিষয়ে দ্রুত কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন।”

বৈঠকে অভিবাসন ইস্যু ছাড়াও মুখ্যমন্ত্রী রাজ্যের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি জানান, “২০২৭ সালের মধ্যে রাজস্থানের কৃষকদের দিনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। পাশাপাশি শিল্প খাতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদন, সংক্রমণ ও বিতরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে, যাতে আগামী দিনের চাহিদা পূরণে কোনো ঘাটতি না থাকে।

এদিকে অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্তকে ঘিরে রাজ্যে রাজনৈতিক ও সামাজিক আলোচনার সূত্রপাত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম