ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আইএসআই-প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করল পাকিস্তান

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০২:৫৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০২:৫৭:৪৮ অপরাহ্ন
আইএসআই-প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করল পাকিস্তান
পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসিম মালিক অবিলম্বে এই অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি আইএসআই প্রধানের দায়িত্ব পালন করছেন। এবার তিনি আইএসআইয়ের দায়িত্বের পাশাপাশি এনএসএ’র দায়িত্বও সামলাবেন।

এটাই প্রথমবার, যখন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেন আইএসআইয়ের একজন বর্তমান প্রধান। এর মধ্য দিয়ে দেশের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক।

এমন সময়ে তার এই নিয়োগ এলো, যখন কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিরাতেই চলছে গুলিবিনিময়।

প্রসঙ্গত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদটি ২০২২ সালের এপ্রিল থেকে শূন্য ছিল। ওই সময় ইমরান খান সরকারের পতনের পর পদটি আর পূরণ করা হয়নি। সে সময় মঈদ ইউসুফ দায়িত্বে ছিলেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মন্ত্রিসভার মন্ত্রীর মর্যাদাসম্পন্ন একজন নীতিনির্ধারক, যিনি প্রধানমন্ত্রীকে নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও কৌশলগত বিষয়ে পরামর্শ দেন। পাশাপাশি তিনি ইসলামাবাদে ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা