ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

লোকে লোকারণ্য নয়াপল্টন, চলছে শ্রমিকদলের সমাবেশ

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৪:৩২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৪:৩২:৪৫ অপরাহ্ন
লোকে লোকারণ্য নয়াপল্টন, চলছে শ্রমিকদলের সমাবেশ

মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে।বৃহস্পতিবার (১ মে) দুপুর সোয়া ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অস্থায়ী মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়।সকাল থেকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হতে থাকে। নির্ধারিত সময়ের আগেই লোকে লোকারণ্য নয়াপল্টন এলাকা। নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায়। ফলে এসব একালায় কিছু সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। আর কিছু সড়কে যান চলাচল সীমিত হয় পড়ে। যার ফলে ছুটির দিন হওয়ার পর এসব এলাকায় বাসিন্দাদের কিছুটা বিপাকে পড়তে হয়।


 
দুপুর ১২টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশ তৈরি করে সমাবেশস্থল।সমাবেশ শুরুর আগেই মাথায় গামছা বেঁধে হাজির রিকশা চালক নজরুল ইসলামও। এমন ৭৫টি মে দিবস পেরিয়ে আসা নজরুল ইসলামের প্রত্যাশা, সত্যিকারের অধিকার পাবেন শ্রমিকরা।পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক সমাবেশে হাজির হন নারীরাও। নারীবান্ধব কর্ম পরিবেশ দাবি তাদের। বিএনপি ক্ষমতায় এলে শ্রম অধিকার নিশ্চিত করবে, বলে প্রত্যাশা শ্রমিকদের।




 
শ্রমিক দলের নেতারা বলছেন, বৃহত্তর শ্রমিক সমাবেশে গার্মেন্টস-কলকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ যাত্রা শুরু হবে।শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ কেন্দ্রীয় নেতারা।বিএনপির পক্ষে থেকে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা